শনিবার, মার্চ ১৪, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরীন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে প্রশাসক হিসেবে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বিলকিস আক্তার জাহান শিরীন ১৯৮৪ সালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯০ সালে তিনি একই ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল।

এরপর ২০২৫ সালে ২২ নভেম্বর তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। ফলে তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল রয়েছেন।

আরো পড়ুন

লেখক-কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী : পবিত্র মাহে রমজান উপলক্ষে লেখক, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *