শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ঝালকাঠিতে জামায়াত নেতা আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীর আলম,ঝালকাঠি : জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। শহরে্র প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকেলে  বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়।
জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শহেরর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পুর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা আমীর অ্যাড. হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাড. বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জামায়াত নেতা শেখ নেয়ামুল করীম, অধ্যাপক ডা. মাও. হেমায়েত উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. সায়েম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাও. নাজমুল হাসান।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *