রবিবার, মার্চ ১৫, ২০২৬

জুলাই আগস্টে নিহত হিজলার শহীদ পরিবারের মাঝে প্রশাসনের ঈদ উপহার

কাজল দে, হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দেন হিজলা উপজেলা প্রশাসন।
ঈদের দিন সকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নে শহীদ আতিকুর রহমান, মোঃ সাহিন, মোঃ রিয়াজের বাড়ি গিয়ে পরবারের খোঁজ খবর নেন হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা অনিক বিশ্বাস , হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ , উপজেলা প্রকৌশলী সুকদেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অনেকে।

হিজলা উপজেলার মানবিক নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার ঈদের দিন সকালে জুলাই আগস্ট নিহত বিপ্লবী শহীদ পরিবারের খোঁজখবর নেন ও তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় তিনি প্রশাসনের পক্ষ ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *