সোমবার, আগস্ট ৩, ২০২৬

মুলাদীতে ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদী উপজেলায় ০৮ জুন রবিবার সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ মুলাদী ফোরামের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।
আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আবদুল আহাদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় অর্থপ্রেডিক্স হাসপাতালের রেজিস্ট্রার ডা. কে. এম জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ মুলাদী ফোরামের সহ-সভাপতি, আলহাজ মকবুল আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস চেয়ারম্যান এস. এম ইখতিয়ার ওলী, ঢাকাস্থ মুলাদী ফোরামের সেক্রেটারি মোঃ আতাউর রহমান, মুলাদী ফোরামের সহ-সেক্রেটারি মোঃ মনসুর ইকবাল, ইঞ্জিনিয়ার মোঃ শিহাব উদ্দীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলার উপদেষ্টা মাওলানা মোঃ আবু ছালেহ, মাওলানা মোঃ আব্দুল মালেক, ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, মাওলানা মোঃ আব্দুল মোতালেব, কাজিরহাট ফোরেমের উপদেষ্টা মাওলানা মোঃ আবুল হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলা সভাপতি মোঃ কাছির আহমেদ, মুক্তিযোদ্ধা পরিষদ বরিশাল জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুল লতিফ মোল্লা, দ্যা স্টুডেন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলার সদস্য অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, প্রভাষক মোঃ দিদারুল আহসান, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মাওলানা মোঃ আব্দুল খালেক, মাওলানা মোঃ মফিজুর রহমান, মাওলানা মোঃ বায়জিদ হোসেন, ফোরামের কোষাধ্যক্ষ মোঃ রাকিবুল ইসলাম, ডুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইন্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান, ফোরামের প্রচার সম্পাদক মোঃ আবু সাইদ, সহকারী কোষাধ্যক্ষ মোঃ জুয়েল জিসান প্রমুখ।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *