বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশালে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৯ জুন রবিবার বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে খেলার বিকেন্দ্রীকরণ’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেন, ক্রিকেটকে তৃণমূলে কানেক্ট করার মাধ্যমে প্রতিটি বিভাগে বিসিবি এবং সিলেকশন বোর্ড তৈরি করে ট্যালেন্ট সার্চের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ক্রিকেট ক্রেজ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটা অফিস থাকবে। জেলা কোচদের উপর দায়িত্ব দেয়া হবে যেন প্রতিটি উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করে সেটা বিভাগীয় ক্রিকেট অফিসে জমা দেয়। এভাবে এগিয়ে গেলে দেশের প্রত্যন্ত এলাকার কোন প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় ঝড়ে পরার হাত থেকে রক্ষা পাবে। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীসহ হাজারো ক্রিকেটপ্রেমী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *