সোমবার, মে ৪, ২০২৬

মহিপুরে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেপ্তার

মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে নিজ বাড়ি থেকে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩৯) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর বাজার এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন হাওলাদার মহিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় সুমনের কাছ থেকে কাগজে মোড়ানো ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ৬৫ গ্রাম। তিনি দীর্ঘদিন ধরে মহিপুর থানা এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৪০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *