মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবর

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, অফিস সম্পাদক ইকরামুর রহমান, সাবেক ছাত্রনেতা ও মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক নাজমুল হক, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান ও সাংস্কৃতিক সম্পাদক মাহাথির মহিউদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আগামীতে তোমাদের আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে। তোমরা ২৪শের আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের উত্তরসূরী। তোমরা মুগ্ধ শান্তর মতো দেশের জন্য ভূমিকা রাখবে। ছাত্রশিবিরকে তোমরা সবসময় সহযোগী ও বন্ধু হিসেবে সাথে পাবে। অনুষ্ঠানে অন্যান্য মেহমানবৃন্দ তাদের আলোচনায় শিক্ষার্থীদেরকে ইবনে সিনা ও ইবনে হাইসামসহ বিভিন্ন দার্শনিকদের মতো জীবন গড়ে অগ্রসর ভূমিকা পালন করার আহ্বান জানান।

সর্বশেষ, কৃতি শিক্ষার্থীদের “ফুলেল শুভেচ্ছা” প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *