সোমবার, মে ৪, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১২ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে এই কমিশনের সহ-সভাপতি করা হয়।

প্রতিবেদন দাখিলের জন্য কমিশনকে ছয় মাস সময় দেয়া হয়। সেই সময় শেষ হওয়ার তারিখ ছিল আগামী ১৫আগস্ট। তার আগেই আরও এক মাস সময় বাড়াল সরকার।

ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

আরো পড়ুন

ভোলায় নাইটকোচ থামিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক : ভোলা চরফ্যাশন রুটে নাইটকোচ বাস থামিয়ে এক সংবাদকর্মীর ওপর হামলা করেছে একদল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *