বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

হিজলায় মা ইলিশ রক্ষা অভিয়ানে ৪জেলে আটক

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে ৪জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায় গত ০৬সেপ্টেম্বর (সোমবার) সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম রাতে হরিনাথপুর, আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান (২১), রফিকুল ইসলাম (১৯), খোকন খনকার (৪০) ও ইমরান (৩২) নামে চারজনকে আটক করেন।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৪জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *