বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

গণসংযোগে ব্যস্ত রাজাপুর বিএনপি, নেতৃত্বে গোলাম আজম সৈকত

বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জননেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, হাট-বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারের অংশ হিসেবে আয়োজন করা হয়।

এ সময় গোলাম আজম সৈকত সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার মূল বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি’র এই রূপরেখা জনগণের রাষ্ট্র পুনর্গঠনের নকশা, যেখানে গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের দিকনির্দেশনা রয়েছে।”

কর্মসূচিতে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎’ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *