শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
SAKIB AL HASAN

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

স্পের্টস ডেস্ক।।
বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) রাতে বিএফআইইউ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের তদন্তে গত ২ অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছিল। এরপর সরকারের নির্দেশে তদন্তকাজ শেষ হলে বিএফআইইউ সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ করে।

এছাড়া, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে, সাকিব আল হাসান সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় একটি হত্যা মামলায় তিনি আসামি হন। বর্তমানে সাকিব তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আরো পড়ুন

বয়স, রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ নিয়ে বিতর্ক: নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *