সোমবার, আগস্ট ৩, ২০২৬

বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-চার ফার্মেসিকে জরিমানা

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ‘ঔষধ ও প্রসাধনী আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় চারটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ভোলা জেলার ঔষধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষা ও ওষুধের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *