সোমবার, মে ৪, ২০২৬

অসুস্থ কলেজ শিক্ষকের শয্যাপাশে মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক।।

মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আরসি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল আলম অসুস্থ হয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার (৭নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় তার সাথে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সিনিয়র অফিসার প্রশাসন আব্দুল রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিট সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ ও মোঃ জামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *