শনিবার, নভেম্বর ৭, ২০২৬

‎গৌরনদীতে যুবলীগ নেতার মৃত্যুদেহ উদ্ধার-পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরের ঘাটলার নিচ থেকে ক্ষত অবস্থায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদারের (৪২) মরদেহ রোববার সকালে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাওলাদারের মেঝ ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেন, ওই দিন বিকেলে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।

‎খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ফরিদ হোসেন বেপারী জানান, নিহত আমিনুল ইসলাম হাওলাদার উপজেলা যুবলীগের সদস্য।

‎নিহত আমিনুল ইসলাম হাওলাদারের স্ত্রী পারভীন আক্তার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে মুঠো ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়। অনেক সময় পেরিয়ে গেলেও আমার স্বামী ঘরে না ফেরায় বাড়ির লোকজন নিয়ে খোঁজা খুজি করি। রাতে আমার স্বামী আমিনুল আর বাসায় ফিরেনি। সকালে পুকুরের ঘাটনার উপরে আমার স্বামীর মুঠো ফোন ও রক্ত দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিম মরদেহ উদ্ধার করেন। আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

‎গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের মধ্যে অনেক খোঁজা খুজি করি। এক পর্যায়ে ঘাটলার নিচ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করি। নিহত আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়না তদন্তের জন্য শলাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *