শনিবার, নভেম্বর ৭, ২০২৬

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. হাবিবকে (৫৫) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, টিয়াখালী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এ দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে।

আরো পড়ুন

বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নেতৃত্বের আনুগত্য অপরিহার্য- অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *