রবিবার, আগস্ট ২, ২০২৬

শেখ হাসিনা গত ১৬ বছরে অনেক অন্যায় করেছে আজকের তার ফাঁসির আদেশ হয়েছে

ভাণ্ডারিয়া প্রতিনিধি।।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে অনেক বড় বড় শক্তি দেখিয়েছেন কিন্তু কোন শক্তি কাজে লাগেনি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না,ক্ষমতার দাপটে তিনি অনেক অন্যায় করেছেন,আজকের তার ফাঁসির আদেশ হয়েছে।আল্লাহ উত্তম বিচারক তিনি উচিত বিচার দেখিয়ে দিয়েছেন।

তিনি সোমবার (১৭নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড লোদের হাট বাজারে এক নির্বাচনী পথে সবায় এ কথা বলেন।

ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আমির হোসেন খান এর সভাপতি অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলার জামায়াতে ইসলামির রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল, ভাণ্ডারিয়া পৌরসভার আমির মাওলানা আবুল বাশার সহ অন্যান্যরা।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *