বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিএম কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন স্তরের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিএম কলেজ শাখা। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মহাত্মা অশ্বিনী কুমার হলে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, কলেজের নৈশপ্রহরী, মুয়াজ্জিন, বাবুর্চি ও অন্যান্য কর্মচারীরা নেপথ্যে থেকে প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দে শরিক করতেই এই ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখার সভাপতি নাহিদ আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল মহানগরীর সভাপতি হাসান নাঈম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শাখার সাহিত্য, প্রকাশনা ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাহেদ খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন

বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে সহকারী শিক্ষিকা নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *