রবিবার, মার্চ ১৫, ২০২৬

নলছিটিতে কিশোর গ্যাংয়ের অবস্থার অবনতি-উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের

নলছিটি প্রতিনিধি।।

নলছিটিতে কিশোর গ্যাং কার্যক্রম দিনদিন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এলাকার দীর্ঘদিনের শান্ত পরিবেশকে নষ্ট করে দিচ্ছে কিছু কিশোরের বেপরোয়া আচরণ ও অসচেতন কার্যকলাপ। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক ও চরম অসন্তোষ।

বিশেষজ্ঞদের মতে, পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগ ছাড়া এদের নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখনই সচেতনতা বাড়াতে না পারলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

যা যা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা—
• পরিবারে নজরদারি বাড়ানো
• স্কুল–কলেজে সচেতনতা বৃদ্ধি
• সমাজকে শিশু–কিশোরদের পাশে দাঁড়ানো
• অপরাধ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ

স্থানীয় সচেতন মহল বলছেন, “আমরা চাই একটি সুস্থ, নিরাপদ ও শান্ত নলছিটি। কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।”

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *