রবিবার, মার্চ ১৫, ২০২৬

গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান

‎সোলায়মান তুহিন, গৌরনদী
‎আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে  ও বর্ণাঢ্য র্যা লী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অদম্য নারীদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন, মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অদম্য নারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হোসনেয়ারা বেবি, মনিরা বেগম ও  মনিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *