রবিবার, মার্চ ১৫, ২০২৬
journalist

উজিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আলী সুজা’র মতবিনিময়

উজিরপুর প্রতিনিধি।।
বরিশাল জেলার উজিরপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার পরিষদ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন বালী, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সরদার সোহেল, সদস্য মাহাবুবুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোঃ আহাদ হোসেন সুমন, সোহাগ হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম শামীম, সাংবাদিক মোঃ সুমন বালী।

এসময় নবাগত উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, অবৈধ দখল মূক্ত করার লক্ষ্যে তথ্য দেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেছেন তিনি।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *