বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনসংলগ্ন মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নাবিলা গ্রুপ ও সায়েম একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহসভাপতি খালেকুজ্জামান ফুর্তি, সহসভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা, সাংগঠনিক সম্পাদক আলমগীর হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস ও বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ইউনিয়ন যুবদলের সভাপতি ইবরাহিম সাউগার এবং সাধারণ সম্পাদক ইজাজ প্যাদা।
এ ছাড়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনি কুমার, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি কাওসার তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফুর্তি তালুকদার, আয়োজক কমিটির সদস্য এবং শত শত ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদক থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *