বুধবার, মে ৬, ২০২৬

বরিশালে ৪ ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক-৪

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার গিলাতলী এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেডের মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে এসআই সারোয়ারসহ নৌ-পুলিশের একটি টিম সহকারী কমিশনারকে সহযোগিতা করে। পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মামুন হুজুরের জিম্মায় রাখা হয়।

সংশ্লিষ্টরা প্রয়োজনীয় কাগজপত্র বৈধ প্রমাণ করতে পারলে মুচলেকার মাধ্যমে যানবাহনগুলো ছেড়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অভিযানের বিষয়ে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

​বানারীপাড়ায় আলতা গ্রামে ভেঙে পড়া সেতু যেন মরণফাঁদ, জনদূর্ভোগ

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে একটি গুরুত্বপূর্ণ সেতু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *