শনিবার, অক্টোবর ১০, ২০২৬

কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:  কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত ক্লিন কলাপাড়া-গ্রীন কলাপাড়া স্লোগান নিয়ে সোমবার দুপুর পৌনে ১টায় উপজেলা পরিষদ  মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
পৌর শহরের বিভিন্ন বাসা বাড়ীর ময়লা  আবর্জনা বর্জ্য পরিস্কার করতে ক্লিন কলাপাড়া-গ্রীন কলাপাড়া কাজ করে যাচ্ছে। এবিষয়ে প্রাথমিক ধারনা নিয়ে আলোচনা করেন ক্লিন কলাপাড়া-গ্রীন কলাপাড়ার প্রধান সমন্ময়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,
কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মূখার্জী, প্রবীণ সাংবাদিক শামসুল আলম, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু ও উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের চেয়ারম্যান মো. ফোরকান তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়া পৌর এলাকায় ১০-১১ হাজার পরিবার বসবাস থাকলেও অনেক পরিবার এই পরিচ্ছন্ন কাজে সহযোগীতা করছেন না বলে দুঃখ প্রকাশ করেন আয়েজিত সংগঠনের প্রধান। এছাড়া পৌর শহরের রাস্তাসহ বিভিন্ন জায়গায় গরু-ছাগলের বিচরণ ময়লাসহ বিভিন্ন বাসার গাছপালা ও ফুলের গাছ নষ্ট করে ধ্বংস করে ফেলছে। এর প্রতিকার চেয়ে বিভিন্ন মতামত প্রদান করেন উপস্থিত পৌরবাসীরা। সভায় বক্তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌরবাসীর সবাইকে অংশগ্রহনের আহ্বান জানানো হয়। এসময় পরিচ্ছন্ন কাজের জন্য মাসিক খরচের হিসাবে প্রায় প্রতিমাসে ভুর্তূকী দিয়ে চলছে বলে জানান সমন্ময়ক মুশফিকুর রহমান লিটু।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *