রবিবার, মার্চ ১৫, ২০২৬

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 ‎ঝালকাঠি প্রতিনিধি।।

‎ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
‎শনিবার সকাল ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।

‎সভাপতি পদে মো. আককাস সিকদারের প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

‎সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হন।
‎সাধারণ সম্পাদক পদে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ বিজয়ী হয়।

‎সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বাচিত হয়েছেন। ‎প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হন।

‎নির্বাহী সদস্য পদে চারটি পদে নির্বাচিত হয়েছেন-এস.এম রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে.এম সবুজ ও তরুণ সরকার।

‎নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে।”
‎নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *