বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড

ভাণ্ডারিয়া প্রতিনিধি //

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার সর্দারপাড়া এলাকা থেকে ওই যুবককে গাঁজাসহ আটক করে পুলিশ। আটক মহিম হোসেন (২২) মধ্য ভাণ্ডারিয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও আনোয়ার হোসেনের ছেলে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে দুই মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতে মহিমকে সাজা দেয়া হয়েছে। এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

জাকির হোসেন : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *