সোমবার, আগস্ট ৩, ২০২৬

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলে হাতে মা খুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের বৈদারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেফালী বেগম (৬২) একই এলাকার প্রয়াত আহম্মদ আলী খানের স্ত্রী। ঘটনার পর পলাতক অভিযুক্ত ছেলে সাগর খানকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাদ দিয়ে ঝালকাঠি সদর থানর পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, সাগর নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এক পর্যায়ে কিছুটা মানসিক ভারসম্যহীনও হয়ে পড়েন। প্রায়ই তিনি মাকে মারধরও করতেন।

রোববার দুপুরে প্রতিদিনের মতো ওই বৃদ্ধা খাবার খেয়েছেন কীনা খোঁজ নিতে এলে প্রতিবেশীরা দেখতে পান ছেলে সাগর একটি ধারালো দা হাতে ঘরে সামনে দাঁড়িয়ে আছেন। পরে এলাকাবাসী জড়ো হলে সাগর পালিয়ে যান। এ সময় ঘরে খাটের ওপর ওই বৃদ্ধার নিথর দেহ পাওয়া যায়।

মাদকাসক্ত ছেলে সাগর মায়ের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। দুই মাস আগে তার বাবা আহম্মদ আলী খান মারা যান।

বেলায়েত হোসেন আরও জানান, সুরতহালে ওই বৃদ্ধার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ছেলেই নিজের মাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ অভিযুক্ত পলাতক ছেলে সাগরকে অভিযান চালিয়ে আটক করেছে। এ ঘটনায় মরদেহ মর্গে পাঠিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন।

আরো পড়ুন

‎পিরোজপুরে ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা

‎‎নিজস্ব প্রতিবেদক :  ২ আগস্ট রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়ন জমায়াতের সভাপতি নাসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *