সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলার বিশ্ব জলাভূমি দিবস পালন

তালতলী প্রতিনিধি।।

বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত একটি আন্তর্জাতিক পরিবেশগত দিবস। ১৯৭১ সালের এই দিনে ইরানের রামসার শহরে ‘রামসার কনভেনশন’ নামক জলাভূমি রক্ষার আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো—মানুষ ও পৃথিবীর জন্য জলাভূমির (যেমন- বিল, হাওর, বাওর, ম্যানগ্রোভ বন) অপরিসীম গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এগুলোর সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। রামসার কনভেনশন অনুসারে ১৯৯৭ সাল হতে প্রতিবছর বিশ্বজুড়ে জলাভূমি সংরক্ষণে জন্য দিবসটি পালিত হয়ে আসছে।

তারধারা বাহিকতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন এর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী ও সাধারণ জনগন জেলে পরিবার নিয়ে তালতলী উপজেলায় ডিসি পয়েন্ট (নিদ্রাচর) এ অদ্য ইংরেজী ০২.০২.২০২৬ তারিখ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় এক বিরাট মানব বন্ধন এর আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন নিশানবাড়িয়া ইউনিয়ন এর ইউপি সদস্য জামাল খান, সোনাকাটা ইউনিয়ন এর ইউপি সদস্য শহিদুল আকন, সাংবাদিক হাইরাজ মাঝি সহ স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী ও সাধারণ জনগন অংশ নেন।

ডিসি পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জলাভূমি উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এসব জলাভূমি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। তারা আরও বলেন, দখল, দূষণ ও অপরিকল্পিত মানব কর্মকাণ্ডের কারণে তালতলীর বিভিন্ন জলাভূমি আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় জলাভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বক্তারা জলাভূমি সংরক্ষণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবি জানান।

আজকের তালতলী উপজেলায় বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের চিনেউ।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় টেকসই ও দায়িত্বশীল মৎস্য আহরণে নির্দেশিকা প্রণয়ন ও নীতিমালা বাস্তবায়ন বিষয়ক সমন্বিত কর্মশালা

তালতলী প্রতিনিধি।। অদ্য ইং ২৬.০১.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন এর মরানিদ্রা মোঃ বিল্লাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *