রবিবার, আগস্ট ২, ২০২৬

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড

জাকির ফরাজীঃ 
‎পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
‎রোববার (২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন-এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সদর উপজেলার রাজারহাট এলাকার মো. আবির (২৮), মধ্যরাস্তা বাইপাস এলাকার মো. তাওহিদুল ইসলাম (২৮), কদমতলা এলাকার মো. ফয়সাল শেখ (২৮) এবং পালপাড়া এলাকার প্রিন্স প্রকাশ ঢালী (২৯)।
‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেন। পরে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কারাভোগের জন্য পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হবে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *