সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

হিজলায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বীর-৪১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই সভার আয়োজন করা হয়।

বুধবার (তারিখ) বিকেল ৩টায় হিজলায় অবস্থিত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প বীর-৪১ এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে মেজর জাহিদ উপস্থিত সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

এ সময় মেজর জাহিদ সনাতন ধর্মাবলম্বীদের কাছে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ভীতি, শঙ্কা বা নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে কি না—তা জানতে চান। জবাবে উপস্থিত ধর্মীয় নেতারা জানান, বর্তমানে হিজলায় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি বা নিরাপত্তা ঝুঁকি নেই।

সেনা কর্মকর্তা বলেন, নির্বাচন-পূর্ব ও নির্বাচন চলাকালীন সময়ে যদি কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, যেকোনো আপদকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই মতবিনিময় সভা স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *