বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

একটি দল শুধু দুনিয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে-অধ্যাপক মুজিবুর রহমান

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন , আমরা জান্নাতের টিকিট বিক্রি করিনা, জান্নাতের পথ দেখাই। আর একটি দল ক্ষমতায় না গিয়েই এক দিকে নারী কার্ড বিক্রি করছে। অন্যদিকে নারীদের গায়ে হাত দিয়ে অসম্মান করছে। জামায়াতে ইসলামী দুনিয়া ও আখেরাতের পথ দেখিয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্টা করতে চায়। কিন্ত অন্য একটি দল শুধু দুনিয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।

বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ৫ আগস্টের ছাত্র – জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্টা করার জন্য সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায়। বুধবার (০৪ ফেব্রুয়ারী) ভোলায় তিনটি পৃথক নির্বচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মানুষকে খুন করে- আর যাই হোক, তাদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না। নিজ দলের নেতাকর্মীরা যাদের কাছে নিরাপদ নয়, তাদের দ্বারা আগামীর বাংলাদেশে মানুষের আর কি উপকার হবে? বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ চায়। মানুষের কল্যাণ আর মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে শিশু, বৃদ্ধ চিকিৎসা, নারীদের নিরাপত্তা ও চাকুরীতে ৬ ঘন্টা দায়িত্ব পালনসহ বিশেষ সুবিধা প্রদান করবেন। এই ক্ষেত্রে অর্থনৈতিক কোন অভাব হবে না। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমে এবং দুর্নীতি প্রতিরোধ করতে পারলে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ পুরোপুরি স্বাবলম্বী হবে।

তিনি আরও বলেন, আপনারা মনে করছেন জামায়াত দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫৪ বছরের বাংলাদেশে ১২ বার যারা ক্ষমতায় ছিলেন, তাদের মধ্যেই জামায়াতের ২জন মন্ত্রী ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের কোন দুর্নীতি বাংলাদেশ প্রমাণ করতে পারেনি। এমনকি বিশ্বের কেউই তাদের দুর্নীতির বিষয়ে প্রমাণ করতে সক্ষম হয়নি। আমরা আশা করছি ১২ তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় জামাতকে দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনারা নির্দ্বিধায় সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন।

এক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা-১ (সদর), ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) উপজেলার আয়োজনে পৃথক পৃথক ৩টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে, দুপুরে লালমোহন সরকারি হাই স্কুল মাঠে, ও বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পৃথক পৃথক জনসভায় তিনি আরো বলেন, ভোলার মানুষের মৌলিক চাহিদার মধ্যে ভোলা-বরিশাল সেতু, আধুনিক স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজন।

জামায়াতকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিলে, অধ্যক্ষ নজরুল ইসলাম, নিজামুল হক নাঈম ও অধ্যক্ষ মোস্তফা কামালের নেতৃত্বে ভোলার এ সকল সমস্যার সমাধান করা হবে। তিনি জনসভায় এসব প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও ফুলকপি তুলে দিয়ে জনগণের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য অ্যডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি’র) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও বিডিপি’র মহাসচিব নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা সদর আমির কামাল হোসেন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির মীর শরীফ হোসাইন, লালমোহন উপজেলা আমির আব্দুল হক, এনসিপি জেলা আহবায়ক অ্যাড. জিয়াউর রহমান, এনসিপি জেলা সদস্য সচিব মেহেদী হাসান শরীর ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুঃ মাকসুদুর রহমান এবং এনসিপির জেলা নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতা কর্মী।

আরো পড়ুন

বাউফলে আমীরে জামায়াতের জনসভা হবে গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সমাবেশ : ড. মাসুদ

আল আমিন, বাউফল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *