সোমবার, আগস্ট ৩, ২০২৬

বরিশালে বিএনপির কার্যালয়ে আগুন

নিজেস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এই আগুন দেয়া হয়েছে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *