সোমবার, অক্টোবর ১২, ২০২৬

৩৯ দিনের ছুটিতে যাচ্ছে বিএম কলেজ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে মোট ৩৯ দিনের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বর্ষের ভর্তি কার্যক্রম, ফরম পূরণ ও নির্ধারিত পরীক্ষাসহ কলেজ অফিসের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।

এছাড়া সরকারি গেজেটভুক্ত ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্মদিবসে বিভাগীয় প্রধান বা তার মনোনীত প্রতিনিধিকে বিভাগে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন

বরিশালে জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাবৈঠক

নিজেস্ব প্রতিবেদকঃ ইউনিট দায়িত্বশীলদের সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *