বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

কলাপাড়ায় ৬টি কুকুর ছানা রেখে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় ছয়টি কুকুর ছানা রেখে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছানাসহ ওই কুকুরটি সন্তানের মতো লালন পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামের এক গৃহীনি।

বুধবার সকালে ওই গৃহিনী অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশি নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন।
এ বিষয়ে জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো, মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রানীকে পিটিয়ে মারা আইনত দন্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে।

আরো পড়ুন

বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করলেন সিটি প্রশাসক

নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *