রবিবার, এপ্রিল ১২, ২০২৬

লালমোহনে জুনিয়র ও এবতেদায়ী বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রাইভেট প্রতিষ্ঠানের জয়জয়কার

আজিম উদ্দিন খান, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসার ফলাফলে প্রাইভেট প্রতিষ্ঠানের  জয়জয়কার। এরমধ্যে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ শীর্ষ স্থানে রয়েছে। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করে। অন্যদিকে মাদরাসার এবতেদায়ী কোঠায় ইসলামিক মডেল মাদরাসার ৩টি ট্যালেন্টপুল ও ৬টি সাধারণ কোঠায় বৃত্তি লাভ করে। একই প্রতিষ্ঠান দাখিল অষ্টম শ্রেণীর ৩টি ট্যালেন্টপুল ও ৩টি সাধারণ গ্রেডসহ মোট১৫ টি বৃত্তি লাভ করে। প্রাইভেট প্রতিষ্ঠানের এ অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। অন্যদিকে ইসলামিক মডেল মাদরাসার পরিচালক এম এ জাহের এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের সামনে আরো ভালো কিছু করার উদ্যোগ থাকবে। প্রসঙ্গত প্রাইভেট প্রতিষ্ঠানের উত্তোরোত্তর এমন ফলাফলে অভিভাবকরা দিন দিন সরকারি প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

আরো পড়ুন

পিবিপ্রবি’র কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদকঃ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *