বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে এমপি মহোদয়ের বাসভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় শিক্ষক নেতারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো সংকট নিরসন, শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, নির্বাহী সভাপতি ইউনুস আলি সোহেল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, নির্বাহী সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান বশিরসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক শিক্ষা দেশের ভিত্তি। শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা। এ সময় সংসদ সদস্য বিএম মোশাররফ হোসেন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবেন এবং শিক্ষকদের পাশে থাকবেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।