মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

কলাপাড়ায় দূধর্ষ চুরি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়ায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযোগ করেন কলাপাড়া পৌর শহরের বাসিন্দা ভুক্তভোগী জসিম হাওলাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমিরা, সুকেস সহ সকল আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকা এবং স্বর্নালংকার নিয়ে পিছনের দরজা খুলে অন্য তালা মেরে পালিয়ে যায় চোর। ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন বাড়িতে নেই। গত সপ্তাহে আমি চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলাম। আজ বাসায় এসে দেখি সামনের তালা নেই। সেখানে ছোট একটি তালা দেয়া। কাছে গিয়ে দেখি তালা ভাঙ্গার আলামত রয়েছে। আমি প্রতিবেশী এবং আত্নীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি সকল আসবাবপত্র এলোমেলো। আলমারি ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। কলাপাড়া থানার এস আই মো. রাসেল জানান, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে কলাপাড়া থানায় একটি জিডি করেছিলেন। ঘটনাটি শুনেছি আমি নিজে গিয়ে তদন্ত করব।লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *