শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বরিশালে আগুনে ৫ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উজিরপুর ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে পাঁচটি বসতঘর পুড়ে যায়। আগুনে আ. জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিকের বসতঘর পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *