বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

লালমোহনে অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *