মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চরফ্যাশনে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ইব্রাহিম মোল্লা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের ফজলে আলী সর্দার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে মাদক বিক্রি করার সময় আটক করা হয়।

মাদক বিক্রেতা ইব্রাহিম মোল্লা উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের আবদুল মালেক মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাফিজ জানায়, এস আই ইকবালের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর আইচা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এই চক্রের সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

চরফ্যাশনে সহপাঠিদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

চরফ্যাশন প্রতিনিধি : সহপাঠিদের সঙ্গে গোসল করতে নেমে চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *