রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বিসাসের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ববি প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসির চতুর্থ তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন,  সাধারন সম্পাদক  মো. রবিউল ইসলামসহ সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সমিতির যুগ্ম সাধারণ  সম্পাদক মো. মেহেরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা করতে হবে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সাথে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সমস্যা,  সাফল্য ও অর্জন নিয়ে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা বলেন। “
আলোচনা সভা শেষে সমিতির কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা দোয়া মোনাজাত করেন।

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *