বুধবার, এপ্রিল ২২, ২০২৬

মুলাদীতে নাব্যতার কারণে ডুমরতলা টার্মিনাল বছরের অর্ধেক সময় থাকে উপরে

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদী উপজেলা গাছুয়া ইউনিয়নের ডুমুরতলা লঞ্চ ঘাটের টার্মিনাল নদীর নাব্যতার কারণে বছরের অর্ধেক সময়ই মাটির উপড়ে থাকে। শতশত যাত্রীদের ভোগান্তির শেষ থাকে না। এলাকাবাসীর লঞ্চ যোগে ঢাকা যাওয়ার একমাত্র পথ। টার্মিনাল মাটির উপরে থাকায় যাত্রীদের লঞ্চে উঠতে ও নামতে ভোগান্তি আর ভোগান্তি। লঞ্চ থেকে নামার জন্য ভালো কোন ব্যবস্থা নেই। হাতে ধরা বাঁশের নড়ে-বড়ে হাতল থাকে, যে কোন সময় যাত্রীরা হাত ফসকে বা ভেঙ্গে পড়তে পারে। যাত্রীদের সেবা বলতে কিছুই নেই। নাব্যতার কারণে ৬ মাসই লঞ্চ ভিড়তে হয় টার্মিনালের বাহিরে। যাত্রীদের লঞ্চের জন্য অপেক্ষা করতে হয় বিভিন্ন গাছের গোড়ায় বসে। যাত্রী আ: রহিম, মমতাজ ও সেলিম বলেন, বৃদ্ধ মা-বাবা, অসুস্থ রোগীদের লঞ্চ থেকে নামাতে হয় অনেক ঝুঁকির মধ্যে দিয়ে। লঞ্চ থেকে নামতে হলে অনেক সময় লঞ্চের সিড়ি কাদা মাটিতে থাকে। নড়ে-বড়ে সিড়ি, নেই কোন ধরুনি। মনে হয় দেখার কেউ নেই। যাত্রীরা যাতে নিরাপদে টার্মিনালে ও লঞ্চে উঠতে নামতে পারে কর্তৃপক্ষ সে ব্যবস্থা করবে এটাই এলাকাবাসীর দাবী।

আরো পড়ুন

গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *