শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইউএনও ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা।

গতকাল বুধবার দুপুরে উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষে ইউএনও ফারিহা তানজিন’র কাছে তমাল বৈদ্যের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাগধা কওমী মাদ্রাসার পরিচালক মুফতি মঈনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার, মুফতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুজ্জামান নুর, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিসহ প্রমুখ

উল্লেখ্য, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যর ছেলে তমাল বৈদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন। পরে এলাকাবাসীর বিক্ষোভের মুখে ১৮ জুন রাতে নিজ এলাকা থেকে তমালকে পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাপস বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *