শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

এক রাতে তিন বাসায় চোরের হানা!

লালমোহন প্রতিনিধি
এক রাতে তিন বাসায় চুরি ঘটনা ঘটেছে। ভোলার লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেদরকারী নামক এলাকার তিন বাসায় নেশা খাইয়ে সবকিছু চুরি করে নিয়ে যায়। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে একই এলাকার তিন বাসায় চুরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামিক মডেল মাদরাসার হিসাবরক্ষক মাওলানা নোমান ও স্থানীয় মোফাজ্জল মিয়া ও নুরুল হক মুন্সী বাড়ির মোঃ নুরে আলমের বাসায় খাবারে নেশাজাতীয় দ্রব্য দিয়ে সবকিছু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাওলানা নোমান বলেন, মহিলাদের স্বর্ণ অলংকার, মোবাইল ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চোরচক্র ভোররাতে নিয়ে গেছে। ধারনা করা হয় সেহরি খাওয়ার পরে এঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও অন্য দুই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। খবর পেয়ে এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুনসহ এলাকাবাসী বাসা তিনটি পরিদর্শন করেন।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *