রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২১ ছাগল ও ২ গাভীর মৃত্যু, নিঃস্ব দিনমজুর পরিবার

বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের শেষ সম্বলটুকু ছাই হয়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছে ২১টি ছাগল ও ২টি গাভী। সেই সাথে ভস্মীভূত হয়েছে পরিবারটির একমাত্র বসতঘরটি। স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাম্মেল হকের গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোয়ালঘর ছাড়িয়ে বসতঘরেছড়িয়ে পড়ে। গ্রামবাসী সমবেত হয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতা বেশি থাকায় তারা ব্যর্থ হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও এলাকার রাস্তা ভাঙা এবং দূরত্ব বেশি হওয়ায় তারা সময়মতো পৌঁছাতে পারেননি।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ্য়ঁড়ঃ;সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা রওনা হয়েছিলাম। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় আমাদের গাড়ি যথাসময়ে পৌঁছাতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে আমরা ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছি। গবাদিপশুগুলোর এভাবে মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা এই অসহায় পরিবারটিকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো পড়ুন

গৌরনদীতে গৃহকর্তার চোখে খোচা দিয়ে পালালো চোর

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *