শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আগৈলঝাড়ায় ঘুষের ১১ হাজার টাকা ফেরত দিলেন বাগান মালি দেলোয়ার বেপারী

ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে ঘুষ গ্রহনের টাকা ফেরত দিলেন উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী। ঘুষের টাকা ফেরত দেওয়ার ঘটনায় উপজেলার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা বনকর্মকর্তা নুর মোহাম্মদ টাকা নেওয়ার ঘটনা জানার পরেও বাগান মালীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। গত ২৮ ফেব্রুয়ারী বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এরপরে আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা বাগান মালী দেলোয়ার বেপারী স্থানীয় ছিদ্দিক ফকিরের মাধ্যমে ১১ হাজার টাকা রোববার বিকেলে সোহাগ ফকিরের পিতা জলিল ফকিরের কাছে ফেরত দেন। উল্লেখ্য, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের (আগৈলঝাড়া ফিলিংস্টেশন)’র সামনে সড়কের পাশে ময়লা আর্বজনা স্তুপে আগুন দিয়ে পুড়িয়ে দেয় উপজেলার ফুল্লশ্রী গ্রামের স্থানীয় মো. জলিল ফকিরের ছেলে মো. সোহাগ ফকির। আগুনে সড়কের পাশের কয়েকটি গাছের পাতা সামান্য পুড়ে যায়। এ ঘটনায় উপজেলা বন বিভাগের বাগান মালি দেলোয়ার বেপারী সোহাগ ফকিরের বাড়ি গিয়ে এক লক্ষ টাকা জরিমানা ও মামলার ভয় দেখিয়ে স্থানীয় ছিদ্দিক ফকিরের মাধ্যমে ১১ হাজার টাকা ঘুষ নেন। এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা নুর মোহাম্মদ এই ঘটনা জানার পরেও সে না জানার ভান করছে। এব্যাপারে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জামিল মোহাম্মদ খান বলেন, অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *