বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়া উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন-বিনা চিকিৎসায় বরিশাল থেকে যেনো কোন রোগীকে ঢাকায় যেতে না হয়। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেন রোগীরা চিকিৎসা পায়, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেছেন, জেলা শহরে একটি করে বার্ন ইউনিট কর্নার চালু করা হবে, যাতে বার্নের রোগীরা জরুরিভাবে চিকিৎসা সেবা পেতে পারে।

এরপূর্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েতুল হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।

আরো পড়ুন

হিজলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *