সোমবার, আগস্ট ১৭, ২০২৬

দৌলতখানে পুলিশের অভিযানে ৬ কারবারি গ্রেপ্তার

মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান : ভোলার দৌলতখানে দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক রূপ ধারণ করছে। বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মাদক কারবারের অভিযোগ বাড়তে থাকায় জনমনে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দৌলতখান থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে দৌলতখান থানার এসআই রাকিব ও এসআই জিয়ার নেতৃত্বে একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমান ব্যাপারীর ছেলে মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের পারভেজ ও ইব্রাহিম, পৌর এলাকার বাবুল এবং চরখলিফা ইউনিয়নের নুর নবী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দৌলতখানের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদক কেনাবেচা চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ ও কিশোররা। মাদকের সহজলভ্যতার কারণে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, কিশোর অপরাধ এবং সামাজিক অস্থিরতার মতো ঘটনাও বাড়ছে বলে দাবি করেন তারা।

সচেতন নাগরিকদের মতে, শুধুমাত্র মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের উৎস চিহ্নিত করে বড় কারবারিদের আইনের আওতায় আনা, নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকবিরোধী সচেতনতায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের তথ্য পুলিশের কাছে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এদিকে, স্থানীয়রা মাদকের ভয়াল থাবা থেকে দৌলতখানের যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের ধারাবাহিক ও কঠোর পদক্ষেপের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

নৈতিকতার সংকটে নবীজি (সাঃ)-এর আদর্শই হোক পথের দিশা-ছারছীনার পীর ছাহেব

নিজেস্ব প্রতিবেদক: আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়; আবু নছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *