শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

গোল্ডেন A+ পেলেন হিজলার হাফেজ মোঃ মুহিত হাসান

হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামের মেধাবী শিক্ষার্থী হাফেজ মোঃ মুহিত হাসান ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমনা  পরীক্ষায় গোল্ডেন A+ (GPA-5) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এর আগে ও তিনি তানযীমুল উম্মাহ বরিশাল শাখার মাধ্যমে  হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্ত  হন।
হাফেজ মোঃ মুহিত হাসান হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামের বাসিন্দা মৃত মোঃ মিরাজ ভূঁইয়ার ছেলে। তিনি চর কাউয়া আহমাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এ অসাধারণ ফলাফল অর্জন করেন।
মুহিত হাসানের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার সাফল্যের পেছনে কাকা কাকি ও মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাফেজ মোঃ মুহিত হাসান জানান, তিনি ইসলামিক আদর্শে নিজেকে গড়ে তুলতে চান এবং ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। তার স্বপ্ন একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা।
মুহিত হাসানের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে তাকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য দোয়া করেছেন।

আরো পড়ুন

সমাজ পরিবর্তনে ইউনিট সভাপতিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর

নিজস্ব প্রতিবেদকঃ সমাজ পরিবর্তন ও নৈতিক অবক্ষয় রোধে ইউনিট সভাপতিদের দায়িত্বশীল, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্ব দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *