এনামুল হক সিকদার, নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা আমির মাওলানা মোঃ জাকির হোসেন খান।
নলছিটি পৌরসভা শাখার আমির অ্যাডভোকেট মোঃ আল-আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।