মঙ্গলবার, জুন ৯, ২০২৬

লালমোহনে নিজের চালিত মটর সাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু।

আজিম উদ্দিন খান, লালমোহন ভোলা : 
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগরে সড়ক দুর্ঘটনায় মো. মহিম (২৫) নামের এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ধলীগৌরনগর ইউনিয়নের পাটওয়ারির হাট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক সড়ক  দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিম ধলিগৌরনগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির  মো. আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হাড়িয়ে বিদ্যুতের খুঁটির সাথে  ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত  কৰ্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম  জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গল সিকদার ফারির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *